শহিদ অ্যাড. মোশাররফ হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ১৩
ফাইল ছবি

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রপথিক, জাসদের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি, রাজনৈতিক গুপ্তহত্যার শিকার শহিদ অ্যাড. মোশাররফ হোসেনের ৫০তম হত্যা দিবসে স্মরণসভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। শনিবার বিকেল ৪টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়।

জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় আইনজীবী পরিষদের অ্যাড. মোহাম্মদ সেলিম, যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, ছাত্রলীগ (ননী-মাসুদ) এর কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, শহিদ অ্যাড, মোশাররফ হোসেনসহ সমাজ বদলের সংগ্রামে মহান শহিদদের পথ ধরেই জাসদ জাতীয় স্বার্থকে সর্বোচ্চ স্থানে রেখে, সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দলের রাজনৈতিক নীতি-কৌশল নির্ধারণ করে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করেছে। জাসদের চলার পথে ভুল-ত্রুটি থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে জাসদ যখন যে রাজনৈতিক কর্তব্য নির্ধারণ করেছে তা পালন করার চেষ্টা করেছে।

তারা আরো বলেন, ২০২৪ সালে, জাসদ রাজনীতি- রাষ্ট্র-সমাজে সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সংস্কৃতি, ধর্মান্ধতার বিপদ মোকাবেলা; দুর্নীতিবাজ-লুটেরা মাফিয়া সিন্ডিকেটের বিপদ মোকাবেলা; নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করার চ্যালেঞ্জ সামনে নিয়ে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে