বেইলি রোডের অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় ওয়ার্কার্স পার্টির শোক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানী ঢাকার বেইলি রোডে ‘গ্রিন কজি কোট শপিংমলে’ কাচ্চি ভাই হোটেলে ভয়বাহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু ও শতাধিক মানুষের আহতের ঘটনার গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার (১ মার্চ) এক বিবৃতিতে এ শোক ও সমবেদনা জানান দলটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা।

বিবৃতিতে তারা বলেন, ঢাকার বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডসহ আরো কয়েকটি অগ্নিকাণ্ডে প্রাণহানির ভয়াবহতার রেশ না কাটতেই এই প্রাণ সংহারী আগুনের ঘটনা সকলকে হতবিহ্বল করছে। প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে কয়েকজন আহত হন।

বিবৃতিতে তারা আরো বলেন, ঢাকার উচ্চবিত্তদের এলাকায় এত সুউচ্চভবনে অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় যারা হতাহত হয়েছেন, তাঁদের বেশির ভাগই ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগেছেন। ভবনের উপর থেকে নিচ পর্যন্ত সিঁড়িতে বড় বড় গ্যাস সিলিন্ডার ছিল। সেগুলোতে আগুন ধরে যাওয়ায় লোকজন বের হতে পারেননি।

বিবৃতিতে তারা অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৪ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে