সবাইকে ধৈর্য ধরে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে: বাংলাদেশ জাসদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যকে সফল করার জন্য সবাইকে ধৈর্য ধরে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করতে হবে। কোনো ধরনের মব সন্ত্রাস, উগ্রতা ও হঠকারিতাকে প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে।

শনিবার দেশের বিদ্যমান রাজনৈতিক অনিশ্চয়তা বিষয়ে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

তারা আরো বলেন, সামরিক বাহিনীসহ গণঅভ্যুত্থানের সকল অংশীজনদের আস্থায় নিয়ে আলোচনার মাধ্যমে বিদ্যমান অনিশ্চয়তা দূর করতে হবে। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা, এর জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা এ মুহূর্তের প্রধান কর্তব্য। সমস্ত কর্মকাণ্ড সুচারুভাবে পরিচালনার জন্য সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনে উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করা যেতে পারে। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় বলে মনের করেন তারা।

এ সময় দলটির স্থায়ী কমিটি সংগঠনের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, এ টি এম মহব্বত আলী, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নবাব; স্থায়ী কমিটির পর্যবেক্ষক সদস্য জনাব রোকনুজ্জামান রোকন প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৪ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৪ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৬ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৭ দিন আগে