গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ওয়ার্কার্স পার্টির

বিজ্ঞপ্তি

ফিলিস্তিনির গাজায় ইসলায়েলি দখলদার বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘ ও বিশ্ব জনমতকে উপেক্ষা করে একের পর এক অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে নিরস্ত্র নারী-পুরুষ-শিশুদের হত্যা ও আবাসিক ভবন ধ্বংস করায় গাজা উপত্যকা এখন এক বিরান ভূমিতে পরিণত হয়েছে। ইসরাইলি পোড়ামাটির নীতির কারণে আজ ফিলিস্তিনিরা নিজভূমি থেকে বিতাড়িত। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় নির্বিচারে হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে তখন থেকে উপত্যকাটিতে অন্তত ৫০ হাজার ৬৬৯ জন ফিলিস্তিন নিহত হয়েছে। আহত ১ লাখ ১৫ হাজার ২২৫ জন। জাতিসংঘের মধ্যস্থতায় কিছুদিন যুদ্ধ বিরতি মেনে চললেও আবারও ইসরাইলি বাহিনী গত ১৮ মার্চ থেকে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় পুরো গাজা এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। জাতিসংঘের হিসাব মতে গাজার ২৩ লাখ বাসিন্দার বেশিভাগই এখন উদ্বাস্তুতে পরিণত হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ইউএনআরডব্লিউ-এর হিসাবে গাজায় গত ১৮ মাসে ১৫ হাজার শিশুকে চিকিৎসকসহ হত্যা করেছে ইসরাইল। মা-বাবা হারিয়ে এতিম হয়েছে ৩৯ হাজার শিশু। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিস্ক্রিয়তা ও দায়মুক্তির কারণে ইসরাইলি দখলদাররা নারী-শিশু-সাংবাদিকসহ গাজাবাসীকে হত্যা করছে। যুদ্ধের সকল নিয়মনীতির তোয়াক্কা না করে তারা মসজিদ ও হাসপাতালে নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে। অ্যাম্বুলেন্সেও হামলা করেছে। ডাক্তারদেরকে হত্যা করেছে। সারা বিশ্বের মানুষ যখন এই বর্বর ও নৃশংসতায় স্তম্ভিত তখন মার্কিন যুক্তরাষ্ট্র এই ইসরাইলকে সামরিক সরঞ্জামাদিসহ সকল ধরণের সহায়তা আরো বাড়ানোর কথা বলেছেন। যা নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১২ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৪ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৯ ঘণ্টা আগে