প্রতিবেদক, রাজনীতি ডটকম

ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে আঁতাত করে যারা নির্বাচন ব্যাহত করতে চান, তাদের বলতে চাই, এতে কোনো লাভ হবে না।
রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল’ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায়
এ কথা বলেন তিনি।
জয়নুল আবদীন ফারুক বলেন, শেখ হাসিনা ৫ হাজার লোককে হত্যা করেছিলেন। বিনা কারণে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছিলেন। বিদ্যুৎ, ইন্টারনেট, পানির সংযোগ বন্ধ করে রেখেছিলে। কেউ তখন কোনো প্রশ্ন তোলেনি! অথচ খালেদা জিয়া বা তারেক রহমান কেউই মাথানত করেননি। তারা বিশ্বাস করতেন, একদিন এই দেশ ফ্যাসিস্টমুক্ত হবে। আজ সেই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে তারেক রহমানের জন্য আমরা অপেক্ষা করছি।
তিনি বলেন, শেখ হাসিনার জন্য যে রায় হয়েছে, সে রায় কার্যকর করতে হবে। যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান, তাহলে অনতিবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।
বিএনপির এই নেতা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, সে নির্বাচনে সব কিছু ভুলে গিয়ে, তারেক রহমান যা বলবে তাই আমাদের শুনতে হবে। কে নমিনেশন পেল, কে পেল না, এসব বাদ দিয়ে, দেশে যেন আর ফ্যাসিস্টের জন্ম হতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শরীফ নাগিব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ প্রমুখ।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশনগুলোর মেয়রদের পদচ্যুত করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসে এবার ‘রাজনৈতিক’ প্রশাসক নিয়োগ দিল।
২১ ঘণ্টা আগে
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিএনপি সরকারের এ সিদ্ধান্তকে ‘জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক’ বলে উল্লেখ করেছেন। তিনি অবিলম্বে এসব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের দাবি জানান।
১ দিন আগে
ইশরাকের ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে লড়াইয়ের ঘোষণার আগে আসিফ মাহমুদেরও একই পদে ভোটে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়েছে৷ তারা দুজনেই মেয়র পদে প্রার্থী হলে তা আগের রাজনৈতিক দ্বন্দ্বকে নতুন করে সামনে আনবে, এ কথা বলাই যায়।
২ দিন আগে
দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সেলিমা রহমান। এরপর দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৩ দিন আগে