উপজেলা নির্বাচনও ডা‌মি: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ৭ জানুয়ারি ডামি নির্বাচন করার পরে আবার উপজেলা নির্বাচনও করছে শেখ হাসিনা। এ নির্বাচনও ডামি নির্বাচন।

রবিবার (৫ মে) রাজধানীর বেইলিরোডে উপজেলা নির্বাচন বর্জনের আহবানে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমানে দেশের জনগণ ভোট দিতে পারে না। তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পারে না। দেশের এই পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান ডামি নির্বাচনের সরকার শেখ হাসিনা। তিনি এই পরিস্থিতি কেন করেছেন কারণ তিনি এদেশের সম্রাজ্ঞী হয়ে থাকতে চায়। ব্যাংক লুট করার জন্য, বিদেশে টাকা পাচার করার জন্য।

তিনি বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচন করার পরে শেখ হাসিনা আবার উপজেলা নির্বাচন করছে। এ নির্বাচনও ডামি কারণ দেশের গণতান্ত্রিকামী কোন দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না।

এ সময় দেশের সকল জনগণকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, আপনারা এই ডামি সরকারের অধীনে ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না। এখানে যারা উপস্থিত আছেন সবাই কোন না কোন উপজেলার বাসিন্দা আপনারাও কেউ এই ডামী নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাক্তার জাহিদুল ক‌বির, যুবদলের সহ-সভাপতি জাকির সিদ্দিকী, যুবদলের সম্পাদক মেহেবুব মাসুম শান্ত,যুবদলের কেন্দ্রীয় ‌নেতা ফারুক কাউসার,  ডাক্তার আউয়ালসহ বিএন‌পির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১৪ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

২ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

২ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে