চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাতে দেশে ফিরেছেন মির্জা আব্বাস। ছবি: বিএনপি মিডিয়া সেল

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিয়ে ছয় মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্ত্রী আফরোজা আব্বাস এ সময় তার সঙ্গে ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও মির্জা আব্বাসের বিমানবন্দর দিয়ে ফেরার সময়কার ভিডিও প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়। দেশ ছাড়ার ছয় মাস পর ফিরলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা আব্বাস।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। তিনি জানান, ইরানে মার্কিন হামলার পর হরমুজ প্রণালি বন্ধ হয়েছে।

৯ ঘণ্টা আগে

দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সংকটের সমাধান, সরকারের অঙ্গীকার: রিজভী

চলমান গ্যাস সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করছে এবং আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই এর সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এটিকে সরকারের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

১০ ঘণ্টা আগে

বিএনপি নেতাসহ ৬৫০ মানুষের জামায়াতে যোগদান

বিএনপি নেতা, সাবেক বিচারপতি, আইনজীবী, সেনাবাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তা এবং ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রায় ৬৫০ ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন। আমির শফিকুর রহমান ফুল ও ধর্মীয় বই উপহার দিয়ে তাদের বরণ করে দেন।

১৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বোয়িং কেনার জন্য ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এটি ভুলব না। বিষয়টির প্রতি আপনার মনোযোগের জন্য অনেক ধন্যবাদ। নিকট ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’

১ দিন আগে
Advertisement