প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম থেকেই ধানের শীষের সুনামি শুরু হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজ খালেদা জিয়াকে গভীরভাবে স্মরণ করছি। তারেক রহমানকে দেখতে চট্টগ্রামে মানুষের যে ঢল নেমেছে, তা প্রমাণ করে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।
রবিবার দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ বিজয়ী হবে। বিএনপি ও গণতন্ত্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। আগামীর বাংলাদেশে অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যার সুফল ভোগ করবে দেশের প্রতিটি মানুষ। সব শ্রেণি-পেশার মানুষ অর্থনৈতিক উন্নয়নের স্বাদ পাবে।
তিনি বলেন, আমাদের কর্মসূচি ও কর্মকাণ্ডের মাধ্যমে চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে। এটি আলাদা করে ঘোষণা দেওয়ার বিষয় নয়, চট্টগ্রাম স্বাভাবিকভাবেই একটি অর্থনৈতিক হাবে রূপ নেবে। এই হাব হবে সবার জন্য। সে লক্ষ্য অর্জনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৫ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে