প্রতিবেদক, রাজনীতি ডটকম

উপজেলার নির্বাচনের দিন ভোটারদেরকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচনে ভোট বর্জন সম্বলিত দলীয় লিফলেট বিতরণকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘‘ আগামীকাল (বুধবার) থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাচনে ভোট, চার দফায় হবে। এই ভোট হচ্ছে ডামি ভোট, এই ভোট হচ্ছে প্রহসনের ভোট, এই ভোট হচ্ছে জালিয়াতির ভোট। এই ভোটের জনগণ অংশগ্রহণ করবে না।”
‘‘ আমরা সকলের প্রতি আহ্বান জানাই, সারাদেশে আপনাদের যারা আত্মীয়-স্বজন-ভাই-বোন আছেন সবাইকে বলবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায়। এই ডামি সরকারকে যেন কেউ সমর্থন না করে।”
উপজেলা নির্বাচনের ভোটের প্রাক্কালে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী এলাকায় পথচারি, যানবাহন চালক ও যাত্রীদের হাতে উপজেলা নির্বাচনের ভোট বর্জন সম্বলিত লিফলেট বিতরণ করেন রিজভী।
এই সময়ে তার সঙ্গে দলের সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্র দলের সাবেক নেতা তৌহিদুর রহমান আউয়াল, মহিলা দলের রেহানা সুলতানা আরজু, পান্না ইয়াসমীন প্রমূখ উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, ‘‘ আগামীকাল (বুধবার) ১৫০ টি উপজেলায় আবারো প্রহসনের জালিয়াতির ডামি নির্বাচন করছে সরকার যে নির্বাচনে জনগণ ভোট দিতে যায় না, যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই যেটি আবারো করতে যাচ্ছে ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
‘‘ এর কারণ কি? কারণ একটিই। উপজেলা নির্বাচনে, সংসদ নির্বাচনে তাদের দলের লোকেরা কোটি কোটি টাকা লুটপাট করতে পারে। একেকজন উপজেলা চেয়ারম্যান এক‘শ বিঘার জমি-জমা করেছেন পত্রিকায় এসেছে, আবার অনেকে ১৮ হাজার কোটি টাকার সম্পত্তি করেছে। এই কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে আবারো ডামি নির্বাচন তারা করতে যাচ্ছে।”
তিনি বলেন, ‘‘ আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, জনগণ এই ডামি উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করবে না, গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক এই নির্বাচনে অংশগ্রহন করছে না। ”
‘‘ আমরা বিশ্বাস করি, আগামীকালসহ চার দফায় যে উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচন জনগণ বর্জন করবে। যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন তারা বর্জন করেছে ঠিক একইভাবে এই উপজেলা নির্বাচনও বাংলাদেশের মানুষ বর্জন করবে। কারণ জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে তাদের কোনো ভোট ভোট নয়, এটি ডামি ভোট, প্রহসনের ভোট…. এই ভোটে জনগণ অংশগ্রহন করবে না, আপনারাও কেউ অংশ নেবেন না। উপজেলা নির্বাচনকে না বলুন, উপজেলা নির্বাচন বর্জন করুন।”

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৬ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৬ দিন আগে
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৭ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে