‘বিএনপির হাতেই বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনের ইতিহাস’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে যত বড় রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং যে পরিবর্তনের সুফল দেশ আজও বহন করছে, তার ধারক ও বাহক বিএনপি।

তিনি বলেন, একদলীয় স্বৈরশাসনের গোরস্তানের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি।

আজ মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা উপলক্ষে পদযাত্রা শেষে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সামরিক স্বৈরশাসকের অবসান ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলের অবসানের পর বাংলাদেশ যখন আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ পেয়েছে, তখন নগর বিএনপির ওপর জনগণ আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, সারাদেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সেখানেই লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে— জনগণের সমর্থন বিএনপির পক্ষেই রয়েছে। এ দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবেসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবেসে ধানের শীষ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে, এসব অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

আইনজীবীদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অতীতের মতো এবারও আইনজীবীরা বিএনপির পাশে থাকবেন। তারা জনগণের সঙ্গে আলোচনা করবেন এবং যেকোনো বিভ্রান্তি দূর করতে ভূমিকা রাখবেন।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দেশ ও মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব সংস্কার বাস্তবায়ন করবে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করা, কর্মক্ষম বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা, নারী সমাজের সমস্যা সমাধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে কার্যকরভাবে পুনর্গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

তিনি আরো বলেন, এবারের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা বিএনপির রয়েছে। তাই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে একটি অভিজ্ঞ রাজনৈতিক দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া প্রয়োজন। আর সেই দলটি হচ্ছে বিএনপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ দেশের মানুষ বারবার ধানের শীষকে বিজয়ী করেছে। ধানের শীষ এ দেশের মানুষের আস্থার প্রতীক।

তিনি আরো বলেন, ধানের শীষের পক্ষে দাঁড়ানো মানে দেশের পক্ষে দাঁড়ানো, গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো, স্বাধীনতার পক্ষে দাঁড়ানো।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে