ডেস্ক, রাজনীতি ডটকম

যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সৃষ্ট মতবিরোধ নিষ্পত্তিতে বৈঠক শুরু করেছে বিএনপি। বুধবার (১৭ ডিসেম্বর) প্রথম দিনের বৈঠকে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটকে একটি করে আসনে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে দলটি।
এ ছাড়া ১২ দলীয় জোটকে আরও একটি আসন ছাড় দেওয়ার বিষয়েও আলোচনা আছে। বিএনপির পক্ষ থেকে এই দুই জোটের অন্য দলগুলোকে ভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোট ও ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার এবং জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে আসন দেওয়ার ব্যাপারে বিএনপি সবুজসংকেত দিয়েছে বলে জানা গেছে। আগামী ২০ ডিসেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এদিকে আজ বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গে এবং শুক্রবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাম গণতান্ত্রিক ঐক্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিএনপির। সবশেষে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গেও বৈঠক করবে দলটি।
জানা গেছে, কিশোরগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনসহ কয়েকটি আসনে প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ১২ দলীয় জোট ও সমমনা জোটের নেতারা। বিএনপির পক্ষ থেকে এসব বিষয় ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে যুগপৎ আন্দোলনে থাকা সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবিও তুলেছেন মিত্র জোটের নেতারা। তাদের দাবি, জাতীয় সরকারে যেন সব দলকেই মূল্যায়ন করা হয়।
বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে এই দুই জোটের নেতাদের আশ্বস্ত করা হয়েছে। যাদের মনোনয়ন দিয়ে মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না, তাদের সংসদের উচ্চকক্ষে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে দলটি।
১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেছি। দীর্ঘদিনের মিত্র হিসেবে আমাদের সর্বোচ্চ মূল্যায়নের চেষ্টা করার কথা জানিয়েছে বিএনপি।’
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘বৈঠক ফলপ্রসূ হয়েছে। আমরা আমাদের দাবি তুলে ধরেছি। আসন দেওয়া এবং ভবিষ্যতে যথাযথ মূল্যায়নের আশ্বাস পাওয়া গেছে।’
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা ৯টা আসন চেয়েছি। বিএনপির পক্ষ থেকে সমমনা জোটকে আসন দেওয়ার ব্যাপারে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আর যাদের এবার মনোনয়ন দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের ক্ষমতায় গেলে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে