প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, “কিছু রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়।” প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, জনগণের মালিকানা কেড়ে নিয়ে আপনি কি নিজেকে একমাত্র ত্রাণকর্তা মনে করছেন? জনগণের ভোট ডাকাতি করেছেন আপনি। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না।’
তিনি আরও বলেছেন, ‘আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, ভোটাধিকার ফিরে পাবার জন্য লড়াই করছে তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ সারা দেশে চলমান তাপদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির এ সিনিয়র নেতা বলেছেন, ‘তিনি বলেছেন “পচাত্তরের পর দ্বাদশ জাতীয় নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে।” তাহলে কি আপনি স্বীকার করে নিলেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ও ১৯৯৬ সালের নির্বাচন ঠিক ছিল না?’
রুহুল কবির রিজভী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো ডামি নির্বাচন, আমরা আর মামুরা নির্বাচন। দেশের মানুষসহ সারা পৃথিবীর মানুষ এ নির্বাচনকে ধিক্কার জানাচ্ছে। ওবায়দুল কাদের সাহেবরা মিথ্যা কথা বলে কোনো-না-কোনোভাবে কলঙ্ক’র ভাবমূর্তি লুকাতে চাচ্ছেন। কিন্ত প্রযুক্তির এ যুগে কোনো কিছুই লুকানো যায় না।’
তিনি আরও বলেন, ‘বর্তমান এ বৈরি আবহাওয়ার জন্য প্রকৃতি দায়ী নয়। দায়ী হলো আওয়ামী লীগের লুটেরা শ্রেণি। আওয়ামী লীগের অনাচারকারীরা। নদী-নালা, খাল-বিল ভরাট করে, বনজঙ্গল উজার করে লুটেরা শ্রেণি দেশকে মরুভূমি বানাতে চায়। মানুষ আওয়ামী লীগের লুটরাদের হাত থেকে পরিত্রাণ চায়।’
তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্বদ্যিালরের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, শাহ মাইনুল আহসান চৌধুরি পাইন, আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, আকতার হোসেন, মহানগর বিএনপি নেতা হাজী ইউসুফ, এবিএম আবদুর রাজ্জাক, স্থানীয় বিএনপি নেতা হাজী জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন প্রমুখ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
১৬ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
২ দিন আগে