প্রতিবেদক, রাজনীতি ডটকম

উপজেলা নির্বাচন নিয়ে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘উপজেলা নির্বাচন আ.লীগের উপজ্বালায় পরিণত হয়েছে’ তিনি বলেন, প্রধানমন্ত্রী এই নির্বাচনকে জ্বালায় পরিণত করেছেন।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর ফকিরাপুল পানির ট্যাংক রোডের সামনে ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল থানার ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তীব্র দাবদাহে অতিষ্ঠ পথচারীদের মধ্যে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
৭ জানুয়ারির সংসদ নির্বাচনের মতো সব বিরোধী দল উপজেলা নির্বাচনও প্রত্যাখান করেছে জানিয়ে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, সংসদ নির্বাচনে প্রহসন করেছে। নির্বাচনে দলীয় বিদ্রোহ প্রার্থীদের উন্মুক্ত করেও ভোটার উপস্থিত করতে না পেরে এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক উঠিয়ে দিয়ে মাঠে বেশি প্রার্থী দিয়ে ভোটার আনার পরিকল্পনা করেছিল সরকার। কিন্তু সরকারের এ ফরমুলা কাজে আসছে না।
সরকারের ব্যর্থতায় দেশে তীব্র দাবদাহ হচ্ছে দাবি করে আব্দুস সালাম বলেন, সরকার অপ্রয়োজনীয় বৃক্ষনিধন করছে। তাপবিদ্যুতের নামে কয়লা পুড়ছে, পাশের দেশকে খুশি করার জন্য শিল্পকারখানার পরিবেশ ধ্বংস করছে। সরকার সুন্দরবনকে ধ্বংস করছে। এরা কৌশলে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে।
সরকারের লোকজন লুটপাট করে সবকিছু শেষ করে দিয়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, তারা ব্যাংকগুলো গিলে খেয়ে ফেলছে। আজ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধ করেছে, কেন? কারা ব্যাংক লুট করেছে? কারা ব্যাংকগুলো গিলে ফেলছে তা যেন প্রকাশ না পায় সেজন্য ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবর আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহমদ আলীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা প্রমুখ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
১৮ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
২ দিন আগে