জামায়াত বিরোধী দল হওয়ার যোগ্য নয়: রাশেদ খাঁন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ মে ২০২৬, ১৫: ২৯

গণঅধিকার পরিষদ ত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামীর বিরোধী দল হওয়ার মতো রাজনৈতিক সক্ষমতা নেই। বরং যেকোনো সরকারের সঙ্গে থেকে সরকারঘেঁষা হওয়ার জন্য জামায়াত পারফেক্ট।

বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াতের রাজনীতি মূলত ক্ষমতাসীনদের সঙ্গে থেকে সুবিধা নেওয়া এবং ব্যবসা-বাণিজ্যকেন্দ্রিক। এর বাইরে গেলে দলটি রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। তিনি দাবি করেন, ১৯৭১ সালের ভূমিকার কারণে দলটির মধ্যে এক ধরনের ‘হীনমন্যতা’ রয়েছে, যা তাদের সামনে এগোতে বাধা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী অবস্থানের কারণে রাষ্ট্রযন্ত্রও কখনো জামায়াতকে পূর্ণ সমর্থন দেবে না। ফলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কিংবা কার্যকর বিরোধী দলে পরিণত হওয়া দলটির জন্য বড় চ্যালেঞ্জ।

রাশেদ খাঁনের ভাষ্য, এমন পরিস্থিতি তৈরি হলে মুক্তিযুদ্ধের পক্ষের জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে জামায়াতবিরোধী অবস্থান নেবে—এ আশঙ্কা দলটির মধ্যেও রয়েছে। এ কারণেই তারা সময়ভেদে কৌশলী অবস্থান নেয় এবং ক্ষমতার অংশীদারিত্বের চেষ্টা করে।

প্রসঙ্গত, গণঅধিকার পরিষদ ছাড়ার পর জাতীয় নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন রাশেদ খাঁন। তিনি ঝিনাইদহের একটি আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে আলোচনায় আসেন তিনি।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement