গণতন্ত্রের আরেক নাম বিএনপি: সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি
গণতন্ত্রের আরেক নাম বিএনপি: সালাহউদ্দিন

গণতন্ত্রের আরেক নাম বিএনপি এবং ধানের শীষ মানেই দেশের উন্নয়ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় পেকুয়া উপজেলার টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কোনো বিকল্প নেই।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড.এম. মোসলেম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement