জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
খালেদা জিয়া। ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেওয়ার সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে মামলাটি থেকে খালাস পেলেন খালেদা জিয়া।জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেওয়ার সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে মামলাটি থেকে খালাস পেলেন খালেদা জিয়া।

আলোচিত এ মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। ওই রায় বাতিল ঘোষণা করে বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে খালাসের রায় দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আজমল হোসেন খোকন, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন দূতের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

সফরকালে গর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন, যা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্রমবর্ধমান পরিধির প্রতিফলন।

২ দিন আগে

চীনের নেতৃত্বে গঠিত এআই জোটে পর্যবেক্ষক হচ্ছে বাংলাদেশ

চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা ওয়ার্ল্ড এআই কোঅপারেশন অর্গানাইজেশনে (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে আজ শনিবার ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

২ দিন আগে

বিরোধী মতকে দমন-পীড়নের পুরনো কায়দা দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

সম্প্রতি এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন-পীড়ন করার পুরোনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি।’

২ দিন আগে

আপত্তিকর চ্যাট ভাইরাল: ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাবিপ্রবি ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

২ দিন আগে