প্রতিবেদক, রাজনীতি ডটকম

চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা ওয়ার্ল্ড এআই কোঅপারেশন অর্গানাইজেশনে (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে আজ শনিবার ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ডব্লিউএআইসিও-এর ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে— কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করা, বৈশ্বিক ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে এগিয়ে নেওয়া, বৈশ্বিক এআই উন্নয়নে উন্মুক্ত, নিরপেক্ষ ও বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং দ্রুত বিকাশমান এই প্রযুক্তি যেন মানবকল্যাণে নিরাপদভাবে ব্যবহৃত হয়, সে লক্ষ্যে এআই নিয়ন্ত্রণ (রেগুলেশন) কাঠামো গড়ে তোলা।
চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক নগরী সাংহাইকে সদরদপ্তর করে গত ১৬ জুলাই আন্তঃসরকারি এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ব এআই সম্মেলনের (ওয়ার্ল্ড এআই কনফারেন্স) উচ্চপর্যায়ের এক সভায় প্রাথমিকভাবে ২৯টি দেশকে সদস্য করে নতুন এই জোটের ঘোষণা দেয় বেইজিং।
চীনের পাশাপাশি জোটের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগালসহ ‘গ্লোবাল সাউথে’র আরও কয়েকটি দেশ।
ওই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই তিনি বলেন, এআই প্রযুক্তির ওপর কোনো একক দেশের নিয়ন্ত্রণ থাকা উচিত নয়।
শি জিনপিং বলেন, “এআইয়ের উন্নয়ন কোনো দেশের একক পরিবেশনা নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার ঐকতান হওয়া উচিত।”
এর আগে বৃহস্পতিবার ঢাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে চীনা প্রযুক্তির ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্র কোনো উদ্বেগ প্রকাশ করেছে কি না— এমন প্রশ্নের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
জবাবে তিনি বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তৈরি হওয়া বিভক্তির প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে নবগঠিত ওয়ার্ল্ড এআই কোঅপারেশন অর্গানাইজেশনের বিষয়টিও উল্লেখ করেন। সেই বক্তব্যের দুই দিনের মাথায় নতুন এই সংস্থায় বাংলাদেশ পর্যবেক্ষক হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্তের কথা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনা এআই প্রযুক্তি নিয়ে মার্কিন উদ্বেগের প্রসঙ্গে সেদিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন ধরেন, এটা একটা প্রক্রিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি—দুনিয়াতে দুই রকম সিস্টেম তৈরি হচ্ছে; দুনিয়াটা দুই রকম ব্লকে ভাগ হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, “এটা ক্রম-বিকাশমান প্রযুক্তি, আমরা অনেক কিছুই জানি না। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে, আগামীতে আমাদের সভ্যতার একটা ভিত্তি হবে এটা। এখনও এটা সম্পর্কে স্পষ্ট কিছু নেই। যেমন ধরেন, নতুন যে প্রতিষ্ঠান হয়েছে, ওয়ার্ল্ড এআই কোঅপারেশন অর্গানাইজেশন, যুক্তরাষ্ট্র এখন সেটা পর্যালোচনা করছে। এখনও তো তাদের পুরো অভিমতটা আমরা জানি না।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে