অবাধ-সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই : ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সন্ধ্যায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দক্ষিন এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু’র সফর সম্পর্কে দৃষ্টি আকর্ষন করা হলে বিএনপি মহাসচিব এরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, আবার ডোনাল্ড লু… আমি জানি না, আপনারা (গণমাধ্যম) কী অবস্থান তাদের ভেবেছিলেন। আমরা যেটা দেখেছি বেসিক্যালি তারা (যুক্তরাষ্ট্র) একটা অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখনো অব্যাহত রেখেছে। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে সেই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেননি, তার চেয়ে অনেক বেশি রিপোর্টে লিখেছে। এটাতে প্রমাণিত হয় যে, তারা এতটুকুও খুশি না এই বর্তমান অবস্থার প্রেক্ষিতে।

তারা আপনারা জানেন যে, যেকোনো দেশের কূটনৈতিক সম্পর্ক এটাকে অব্যাহত রাখতে হয়… সবাইকে এবং সেজন্য তারা এই সম্পর্ক অব্যাহত রাখেন এবংকি সামরিক শাসকদের সঙ্গেও কুটনৈতিক সম্পর্ক রাখতে হয়।আজকে বাংলাদেশের যে অবস্থান যে অবস্থা প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা মনে করছে সেটাই করছে। কিন্তু আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, এই সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠায় দেশের সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে। এখন যারা এদেশ শাসন করছে এই শাসকগোষ্ঠী এরা মিথ্যা ওপরে জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে, মিথ্যা তথ্য দিচ্ছে, ডাটা দিচ্ছে। যারাই তথ্য আনতে যায় তাদেরকে নিষেধাজ্ঞা দেয়…. আপনারা দেখেছেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ নিষিদ্ধ করেছে। সবখানে একই অবস্থা। অর্থাৎ পুরোপুরিভাবে এরা মিথ্যা ওপরে টিকে আছে এবং মিথ্যার ওপরে তারা টিকে থাকতে চায়। মিথ্যা ওপরে কখনো টিকে থাকা যায় না।

বিএনপি মহাসচিব জানান, যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হচ্ছে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল সাড়ে ৫টায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে বিএনপি বৈঠক হয়। এই বৈঠকে গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, ফজলুল হক সরকার, মুহাম্মদ উল্লাহ মধু এবং ন্যাশনাল পিপলস পার্টির বাবুল সরদার চাখারি, পারভীন নাসের খান ভাসানী, এ আর জাফর উল্লাহ চৌধুরী, হারুনুর রশিদ, আলমগীর হোসেন, খাদিজা আখতার ছিলেন।

এরপর সাড়ে ৭টায় গণতন্ত্র মঞ্চের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, জনসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।

দুই বৈঠকে মহাসচিবের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৬ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৬ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৭ দিন আগে