প্রতিবেদক, রাজনীতি ডটকম

ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজীতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অপরিকল্পিত নগরায়ণের জন্য গাছপালা, বনজঙ্গল উজার করে, নদী-নালা, খাল-বিল ভরাট করে এবং তাপ বিদ্যুৎ ও কয়লা বিদ্যুত কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে সরকার। বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে।
সারাদেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পক্ষ থেকে মিরপুরে খাবার পানি, স্যালাইন বিতরণের ৭ দিনব্যাপি কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বিগত ১৭-১৮ বছরে প্রধানমন্ত্রী দেশে ভয়ঙ্কর বাকশাল কায়েম করেছেন। আজকে দেশ থেকে গণতন্ত্রকে হরণ করা হয়েছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে। এ কারণে মানুষ এখন আর ভোট দিতে পারে না। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশটাকে উজার করে দেওয়া হয়েছে। সারাদেশকে বানানো হয়েছে লীগময়।
তিনি বলেন, এত গুম, এত নির্যাতন, এত নিপীড়ন তারপরও মানুষের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি। মানুষের আন্দোলনকে দমানো যায়নি। সকল দুর্যোগে বিএনপি নেতৃবৃন্দ দেশবাসীর পাশে আছে।
ওবায়দুল কাদেরর সমালোচনা করে রিজভী বলেন, মুখে মুখে তারা পাকিস্তানের বিরোধীতা করে। গত কয়েকদিন আগে তাদের উন্নয়ন নিয়ে পাকিস্তান কথা বলায় তাদের সাহেব সম্বোধন করে বলছেন, 'পাকিস্তান তাদের উন্নয়ন দেখলেও বিএনপি দেখে না'। এখন তারা পাকিস্তানের প্রশংসায় গদগদ।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, এক দেশ আরেক দেশের প্রশংসা করে এটাতো রীতি। আসলে ওবায়দুল কাদের সাহেবরা দ্বিচারিতা নীতি অবলম্বন করেছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা তাবিদ আউয়াল, মাহমুদুর রহমান সুমন, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, আতাউর রহমান চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি
১৮ ঘণ্টা আগে
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
১৯ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
২ দিন আগে