জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি : ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, 'কয়েক দিন আগে মেজর (অব.) হাফিজ সাহেব আমাকে ফোন করলেন। আমাকে জানালেন, ওবায়দুল কাদের বলেছেন জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছিলেন। এই কথাটা কবে কোথায় উঠেছে আমরা কেউ জানি না।'

তিনি বলেন, 'যখন বাকশালের ফরম সবাইকে দেওয়া হচ্ছে। সব সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে বাকশালে যোগ দিতে হবে। তখন সেনাবাহিনীর উপপ্রধান জিয়াউর রহমান। তার কাছেও সেই ফরম এসেছিল।

'জিয়াউর রহমান বাংলা খুব ভালো বুঝতেন না অতটা; যেটা জটিল শব্দ। উনি হাফিজ সাহেবকে কাগজ দেখিয়ে বললেন—হাফিজ দেখো তো এর মধ্যে কী আছে? হাফিজ সাহেব বললেন বাকশালে যোগ দেওয়ার কথা। তখন তিনি বলেন, তুমি এক কাজ করো, ফরমটা সবচেয়ে নিচের ফাইলে রেখে দাও। অর্থাৎ তিনি বাকশালে যোগ দেননি,' বলেন ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, 'আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে, আজিজের স্যাংশন এসেছে। আমি মনে করি, ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা।'

তিনি বলেন, 'বিভ্রান্ত হচ্ছি আমরা সব সময়। র‌্যাবের বিরুদ্ধে হয়েছে। র‌্যাব সংগঠন হিসেবে নিষিদ্ধ, পুলিশের নয়জন ছিল। তখনো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজেদের শক্তি নিয়েই তাদের পরাজিত করতে হবে।'

মির্জা ফখরুল বলেন, 'অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয়, আমরা তাদের উৎখাত করতে চাই। আমরা উৎখাতের কথা বলি না, উৎখাত করতে যাব কেন! আমরা ভোটের অধিকার চাই, সেই ভোটের মধ্য দিয়ে আমরা তাদের পরাজিত করব। সেই ভোটের অধিকার অর্জন করার জন্য আমাদের সবাইকে প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করতে হবে।

'আমরা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি—আমরা কোনো র‌্যাডিক্যাল পার্টি বা রেভ্যুলুশনারি পার্টি নই। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির লক্ষ্য হলো একটা নির্বাচন, সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, অবাধ হয়, সরকার যেন কোনো প্রভাব বিস্তার করতে না পারে, সেই জায়গায় আমরা যেতে চাই। ওরা তো সেটা দেবে না। আমাদের সেটা অর্জন করতে হবে,' যোগ করেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

৬ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

১ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

২ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে