রাজনীতিবিদেরা জবাবদিহিতায় থাকলে দেশের গণতন্ত্র বেশি শক্তিশালী হবে: আমীর খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৬: ৪০
রাজনীতিবিদেরা জবাবদিহিতায় থাকলে দেশের গণতন্ত্র বেশি শক্তিশালী হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাজনীতিবিদেরা যত বেশি জবাবদিহির আওতায় থাকবেন, দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে। সরকার ও রাজনৈতিক দলকে পার্লামেন্টারি কমিটি, সিভিল সোসাইটি এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সংলাপ আয়োজিত হয়।

সংলাপে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই। রাজনৈতিক নেতৃত্ব যদি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তবে দেশের গণতান্ত্রিক উত্তরণ কখনোই সম্ভব হবে না। এই আস্থা শুধু নির্বাচনী প্রচারণা বা প্রতিশ্রুতিপত্রে সীমাবদ্ধ থাকবে না; বাস্তবায়ন ও জবাবদিহির মাধ্যমেই তা প্রমাণিত হতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহার কেবল প্রতিশ্রুতির কাগজে সীমাবদ্ধ থাকলে জনগণের আস্থা তৈরি হবে না; বাস্তবায়ন এবং জনগণকে ফলপ্রসূ জবাব দেওয়াই আসল চ্যালেঞ্জ।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘দেশের নাগরিক সমাজ, এনজিও, বেসরকারি খাত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অংশীদারত্ব ছাড়া জাতীয় সমস্যা সমাধান এবং নীতি বাস্তবায়ন কার্যকরভাবে সম্ভব নয়। পার্লামেন্টের বাইরে সিভিল সোসাইটি, এনজিও ও জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সরকার প্রকৃত জবাবদিহিতা ও জনগণের আস্থা অর্জন করতে পারবে না।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement