গণতন্ত্রকামী মানুষদেরও হত্যা করছে আওয়ামী লীগ : ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

আওয়ামী লীগ কেবল গণতন্ত্র না, এখন বেছে বেছে গণতন্ত্রকামী মানুষদের হত্যা করছে—এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, গতকাল রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্যসচিব মো. আকরাম হোসেন পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব।

‘আকরাম হোসেনকে হত্যার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল। এরা শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি, গণতন্ত্রকামী মানুষকে এখন বেছে বেছে হত্যা করছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণকে অরক্ষিত রেখে এরা বিএনপিসহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে,’ বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, ‘সারা দেশে যখন দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে, তখন জনগণের দৃষ্টিকে অন্যত্র সরানোর জন্যই ডামি সরকার রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। দেশে আওয়ামী শাসন কায়েমের জন্যই আইনের শাসনকে নির্বাসনে পাঠানো হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে।’

বিবৃতিতে তিনি আকরাম হোসেনকে হত্যাকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। সেই সঙ্গে আকরামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১ দিন আগে