১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস, চলবে এককভাবে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৭: ০৬
শনিবার কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে অংশ নেয় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

১১–দলীয় ঐক্যের কর্মসূচিতে আর অংশ নেবে না খেলাফত মজলিস। দলটি জানিয়েছে, এখন থেকে তারা নিজেদের কর্মসূচি স্বতন্ত্রভাবে পরিচালনা করবে। এর আগে বাংলাদেশ খেলাফত আন্দোলনও একই সিদ্ধান্ত নিয়েছিল। ফলে ১১–দলীয় জোটের কর্মসূচি থেকে সরে যাওয়া দ্বিতীয় দল হলো খেলাফত মজলিস।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১–দলীয় ঐক্য মূলত নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর সেই ঐক্যের কার্যকারিতাও শেষ হয়েছে। এরপরও কিছু কর্মসূচিতে অংশ নিলেও এখন থেকে জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস।

দলের নায়েবে আমির আহমাদ আলী কাসেমী বলেন, খেলাফত মজলিস এখন থেকে এককভাবে কর্মসূচি দেবে। তবে প্রয়োজনে অন্য দলের নেতারা তাদের কর্মসূচিতে অংশ নিতে পারবেন এবং খেলাফত মজলিসের নেতারাও অন্য দলের অনুষ্ঠানে যেতে পারবেন।

একই সঙ্গে দলটি জানিয়েছে, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে প্রয়োজন হলে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের চেষ্টা অব্যাহত থাকবে। সংসদে দলের সংসদ সদস্যরা বিরোধীদলীয় ভূমিকা পালনও চালিয়ে যাবেন।

অধিবেশনে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও সমালোচনা করেন দলটির নেতারা। তাদের অভিযোগ, জুলাই জাতীয় সনদ ও গণভোটের পূর্ণাঙ্গ রায় উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করেছে। তারা মনে করেন, সংবিধান সংস্কারের জন্য আলাদা সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় সরকার রাজনৈতিক সংকটে পড়তে পারে।

এ ছাড়া জুলাই ও শাপলা হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়ে দলটি সেপ্টেম্বর মাসে বিভাগীয় ও জেলা শহরগুলোতে গণসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও সর্বোচ্চ সংখ্যক আসনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement