সরকার পতনে নতুন কর্মসূচি দেয়া হবে : নজরুল ইসলাম খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২১: ১৩

সরকার পতনের এক দফার আন্দোলন জোরদারে নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বার বার আমরা দেখছি যে, সংকট সৃষ্টি করা হচ্ছে, সংকট বৃদ্ধি করা হচ্ছে…. এটা গ্রহনযোগ্য নয়। দেশে যে বিদ্যমান সংকট তৈরি হয়েছে… গণতন্ত্র হীনতার সংকট … দুর্নীতি-অনাচারে দেশ ছেয়ে গেছে এবং পরিস্কার বুঝা যাচ্ছে যে, সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের নিযুক্ত ঊধর্বতন ব্যক্তিরা দুর্নীতি করে দেশটাকে ফোকলা করে দিচ্ছে। ব্যাংকগুলো শূন্য হয়ে যাচ্ছে, টাকার অবমূল্যায়ন হয়েছে। দ্রব্যমূ্ল্যের ঊধর্বগতিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

রবিবার বিকেল গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে পরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ কথা জানান।

তিনি বলেন, দেশের স্বার্থ হানিকর চুক্তি-সমঝোতা করা হচ্ছে। সীমান্ত মানুষ হত্যা হচ্ছে,অরক্ষিত থাকছে…. নানা কারণে আমরা মনে করি যে, এক দফার দাবিতে আমরা লড়াই শুরু করেছি ওই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান হবে নাই। আর সেই এক দফার যে লড়াই সেই লড়াইকে এগিয়ে নিতে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব। ওই কর্মসূচি ঘোষণার প্রেক্ষিত হিসেবে আজকে আমাদের মধ্যে এই আলোচনা হয়েছে।

১২ দলীয় জোটের সমন্বয়কারী জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে বৈঠকে বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জাগপার রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামি ঐক্যজোটের একাংশের মাওলানা আবদুল করিম, লেবার পার্টির একাংশের ফারুক রহমান,কল্যাণ পার্টির একাংশের শামসুদ্দিন পারভেজ ও ইসলামিক পার্টির আবুল কাশেম উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির নজরুল ইসলাম খান ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।

গত তিন দিনে যুগপৎ আন্দোলনের শরিক বাম গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়বাদী সমমনা জোট, এনডিএ, গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি, এলডিপি, গণঅধিকার পরিষদের একাংশের সাথে আলাদা আলাদা বৈঠক করেন বিএনপির নেতারা।

‘কোটা সংস্কার প্রসঙ্গে’

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আপনারা জানেন যে, ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কারের, কোটা বাতিল। সেই দাবি প্রতি বিএনপি সমর্থন জানিয়েছে। সেই ছাত্ররা এখন এই দাবিতেই আন্দোলন করছে। আপনারা দেখেন, দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা শপথ গ্রহণ করেন, তখন তাদের বলতে হয় যে, কখনো অনুরাগ বা বিরাগে মুখোমুখি হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু আমরা দেখলাম যে, প্রকাশ্যে ঘোষণা করেই একটা বিরাগে বশবর্তী হয়ে ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন করছিলেন আর প্রধানমন্ত্রী বলে দিলেন আরকি কোটাই বাতিল হয়ে করে দিলাম… এটা কেউই যুক্তি সঙ্গত মনে করে না, মনে করে এটা বিরাগের বশবর্তী হয়ে এটা করা হয়েছে।

তিনি আরও বলেন, ইভেন সরকারির দলের অনেক লোকও বলে আরকি ওইভাবে সিদ্ধান্ত সঠিক হয় নাই এবং ওইভাবে করার কারণেই হাইকোর্ট সেটা আংশিকভাবে বাতিল করেছিলো। যার বিরুদ্ধে আবার আন্দোলন শুরু হলো… এখন সবটাই বাতিল হয়ে গেছে।তার মানে আগে আগে যে কোটা ছিলো সেটা বহাল হয়ে গেলো। তো এভাবে এসব সমস্যার সমাধান হয় না।কয়েকটা বছর ধরে এই আন্দোলনকে জিইয়ে রেখে এটা অর্থহীন হয়েছে। উচিত ছিলো যেটা সেটা হলো যে, সংস্কারের ব্যবস্থা করা এবং যুক্তিসঙ্গত সংস্কার। আমার দলের পক্ষ থেকে যে বক্তব্য দেয়া হয়েছে তার বাইরে আমাদের কোনো বক্তব্য নাই।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে

গুপ্তরা আন্দোলনে ছিল না, আমরা একসঙ্গে ছিলাম-থাকব— শরিকদের তারেক রহমান

তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক

৩ দিন আগে