যখন-তখন আন্দোলনে নামলে সফল হওয়া যায় না: নজরুল ইসলাম খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মে ২০২৬, ১৯: ৪২
নজরুল ইসলাম খান। ফাইল ছবি

আন্দোলনের সফলতা অর্জনে সুসংগঠিত প্রস্তুতি এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেছেন, মে দিবসের প্রথম শিক্ষা হলো যখন-তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না। এর জন্য সংগঠিত হয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে হয় এবং যথাসময়ে সে আন্দোলনের ঘোষণা দিতে হয়, তাহলেই আন্দোলনে বিজয় হয়।

তিনি বলেন, আমাদের শ্রমিক আন্দোলনের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন বলেই তারা মে দিবসের জন্ম দিতে পেরেছিলেন। মহান মে দিবস, তার আগে ও পরে একই চেতনাকে ধারণ করে শ্রমজীবী জনগণের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই।

তিনি আরো বলেন, এই দিনটি শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দিন। আজকের এই দিনে দেশ ও প্রবাসে যে সব বাংলাদেশি শ্রমিক আছেন এবং সারা দুনিয়ার মেহনতি মানুষদের প্রতি আমি অভিনন্দন জানাই।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement