প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী নেতৃত্ব দেন।
সোমবার (২৯ এপ্রিল) বিকালে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘এই অবৈধ হাসিনা সরকার তপ্তপ্রবাহের ন্যায় এক বিষাক্ত চেম্বারে দেশের জনগণকে নিপীড়ন–নির্যাতন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে এক বছর কারান্তরীণ রাখা হয়েছে, এখন সভাপতি টুকুকে কারাগারে প্রেরণ করা হয়। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত পুলিশ ও আজ্ঞাবহ আদালতকে নিয়ন্ত্রণ করে জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়া থেকে যুবদল নেতাদেরকে বিরত রাখা যাবে না; বরং এতে নেতাকর্মীদের ক্ষোভ ও প্রতিবাদের আকাঙ্ক্ষা আরও তীব্র থেকে তীব্রতর হবে।’
বক্তব্যে যুবদল সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না বলেন, সুলতান সালাউদ্দিন টুকুকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মুক্ত করে আনা হবে, এই অবৈধ সরকারের কাছে মুক্তির দাবি জানানো হবে না।
যুবদলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
১৮ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
২ দিন আগে