প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। মানুষের কল্যাণের পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্যেই তারা নানা সমালোচনা করছেন। অথচ তিস্তার অধিকার আদায়ের আন্দোলনে তাদের কখনো দেখা যায়নি।
সোমবার (২৫ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘তিস্তাপাড়ের ভালোবাসার বাজার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী যেমন পদ্মা সেতুর ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করেছেন, তেমনি তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা হবে। তিস্তা শুধু একটি নদীর প্রকল্প নয়, এটি উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত।'
তিনি আরও বলেন, 'অনেক আগের সরকার পদ্মা ব্যারাজ প্রকল্পের কিছু অগ্রগতি করে রেখেছিল, একনেক শুধু সেটি অনুমোদন দিয়েছে। কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বর্তমান সরকারের নিজস্ব পরিকল্পনা। আমরা দীর্ঘদিন ধরে তিস্তার পানির ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন করেছি। যারা ভালো কাজকে ইতিবাচকভাবে নিতে পারেন না, তারাই এখন বিরোধিতা করছেন।'
সীমান্ত হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'যেভাবেই হোক না কেন, সীমান্তে বিনা বিচারে কাউকে গুলি করে হত্যা করা উচিত নয়। কেউ অপরাধী হলেও তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।'
অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজনীতি/একে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে