কালকে মনে হয়েছে আমি চোখের সামনে ফ্যাসিবাদ দেখছি: ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কালকে (সোমবার) মনে হয়েছে আমি চোখের সামনে ফ্যাসিবাদ দেখছি।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এখানে আইনের কোনো শাসন নেই, গণতন্ত্র নেই, এখানে মানুষের কোনো ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকার নেই। এমনকি কথা বলার পর্যন্ত কোনো অধিকার নেই। এই সরকার দীর্ঘদিন ধরে অত্যন্ত সুচতুরভাবে গণতন্ত্রকে নির্বাসিত করেছে। মানুষের অধিকারগুলোকে হরণ করেছে এবং ধীরে ধীরে সমস্ত অর্থনীতিকে একটি পর নির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার গত এক দিনে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি। হাসপাতালের মধ্যে গিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা ছাত্রদের আক্রমণ করবে এটা আমরা চিন্তাও করতে পারিনি।’

‘পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার থেকে কোন অংশে কম করা হয়েছে’—প্রশ্ন তোলেন ফখরুল।

শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন ছিল এনএসএফ। আইয়ুব খানের দলের ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন; তারা এভাবেই আমাদেরকে আক্রমণ করতো, আমাদের সভা পণ্ড করতো, আমাদের সমস্ত আন্দোলনকে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করতো বিভিন্নভাবে অস্ত্রশস্ত্র নিয়ে।’

সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘আপনারা তো এর বাইরে যেতে পারেননি। আজকে একইভাবে সাধারণ ছাত্রদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য অস্ত্রশস্ত্র হাতে আপনাদের বাহিনী লেলিয়ে দিয়েছেন। তারা ভয়াবহ অত্যাচার-নির্যাতন করে তাদের দমন করার চেষ্টা করছেন।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বারবার বলার চেষ্টা করছি, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার জনগণের অধিকার হরণ করে গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। আমরা এত দিন ধরে আন্দোলন করছি, সেখানে সাধারণ ছাত্রদের সে রকম কোনো অংশগ্রহণ আমরা দেখতে পাইনি। আজকে যখন তারা তাদের একটি ন্যায়সঙ্গত দাবি নিয়ে এসেছে, সেখানে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে যে, কী ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা অত্যন্ত কঠিন সময় পার করছি। এই সময় আমরা যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ সম্পূর্ণ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে, সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে আমলাদের ওপরে এবং তার তথাকথিত বাহিনীর ওপরে; যারা আজকে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে।

‘ফ্যাসিবাদ সম্পর্কে আমার ধারণা বই পড়ে, বিভিন্নভাবে। কালকে আমার মনে হয়েছে আমি আমার চোখের সামনে ফ্যাসিবাদ দেখছি। যখন দমন করতে হবে বিরোধী দলকে, বিরোধী মতকে, এমনকি ছাত্রদের দাবিগুলোকে এভাবে তাদের দলের লোক দিয়ে, সন্ত্রাসী লেলিয়ে দেওয়া—এটা হলো সত্যিকার অর্থে ফ্যাসিবাদ। সেখান থেকে দেশকে বের করে আনতে হবে,’ যোগ করেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে

গুপ্তরা আন্দোলনে ছিল না, আমরা একসঙ্গে ছিলাম-থাকব— শরিকদের তারেক রহমান

তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক

৩ দিন আগে