প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রেস সচিব হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী) নিয়োগ পেয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। পাশাপাশি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জনাব এ এ এম সালেহকে (সালেহ শিবলী) তার প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বি এম আব্দুস সাত্তার প্রশাসনিক ক্যাডারের একজন সাবেক কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব। তিনি ১৯৮৪ সালের ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবনে মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
এর আগে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব (পিএস) হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দায়িত্বের বাইরে তিনি বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি এবং বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে ছিলেন।
অন্যদিকে প্রেস সচিব হিসেবে দায়িত্ব পাওয়া সালেহ শিবলী সাংবাদিকতা জগতের একজন পরিচিত মুখ। তিনি সাংবাদিকদের অন্যতম শীর্ষ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তার সাংবাদিকতা জীবন শুরু হয় ‘দৈনিক বাংলাবাজার’ পত্রিকার মাধ্যমে।
পরবর্তীতে তিনি দৈনিক মানবজমিন, বার্তা সংস্থা ইউএনবি (UNB), রেডিও টুডে এবং চ্যানেল আই-এর মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। যুক্তরাজ্যভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’ (Channel S)-এর নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন লন্ডনে কর্মরত ছিলেন। গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলে সালেহ শিবলীও তার সাথে দেশে ফেরেন।
এ ছাড়া সালেহ শিবলী বর্তমানে অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সিডনি পলিসি অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর নন-রেসিডেন্ট ফেলো হিসেবে কাজ করছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির অভিনন্দন
সালেহ শিবলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শনিবার এক যৌথ বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সালেহ শিবলী একজন দক্ষ ও অভিজ্ঞ সাংবাদিক যিনি অতীতে ডিআরইউ-এর সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক সমাজ ও সংগঠনের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।
এ ছাড়া নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সালেহ শিবলী তার মেধা ও শ্রম দিয়ে তারেক রহমানের লক্ষ্য বাস্তবায়নে এবং দলের প্রচার কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৬ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২০ ঘণ্টা আগে