'আ.লীগ দেশে নেই, সংসদ নির্বাচনের দৌড়েও নেই'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনের দৌড়ে নেই এবং দেশেও নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আওয়ামী লীগের কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ নেত্রীও নেই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। আমরা আশা করছি, সরকার আরও বেশি সচেষ্ট থাকবে। আরও ভালোভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব।

বুধবার (১২ নভেম্বর) ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন আমীর খসরু।

বেলা ১১টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির পক্ষে বৈঠকের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে হওয়ার দিকে ইউরোপীয় ইউনিয়ন বেশি মনোযোগী বলে জানিয়েছেন আমীর খসরু।

তিনি বলেন, নির্বাচন যাতে সফলভাবে হয়, তার দিকে তারা (ইইউ) বেশি মনোযোগী। এই মুহূর্তে তাদের মনোযোগ হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। যেহেতু তাদের এই নির্বাচনে বড় একটা সম্পৃক্ততা আছে, তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক।

জুলাই সনদের আইনে স্বীকৃতি ছাড়া নির্বাচন নয় - জামায়াত নেতার এমন বক্তব্যের প্রসঙ্গে আমীর খসরু বলেন, ইতোমধ্যে আলোচনা হয়েছে, ঐকমত্য হয়েছে, সনদ সই হয়েছে। এর পরে আর কী বাকি আছে আমাদের তা জানা নেই।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আইনশৃঙ্খলার বিষয়ে সবাই কনসার্ন থাকবে। আমাদেরও কনসার্ন আছে। আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী আরও শক্ত অবস্থানে থাকবে, আরও কঠিন অবস্থানে থাকবে এবং এটার সমাধানে তারা আরও সচেষ্ট থাকবে। এটা আমরা সবাই আশা করি।

তিনি বলেন, নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে- সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ অনেক সজাগ। তারা নির্বাচনের অপেক্ষায় আছে। সারা দেশের নির্বাচনি কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে। উৎসাহ-উদযাপনের মধ্য দিয়ে চলছে এবং সব রাজনৈতিক দল এখন মাঠে।

বৈঠকে আরও উপস্থিত বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৯ ঘণ্টা আগে