রাজশাহীতে ছাত্রদলের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৫

রাজশাহী ব্যুরো

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সমর্থন এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বের করা ছাত্রদলের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ বুধবার বিকেল ৫টার দিকে নগরীর সোনাদীঘি মোড় এলাকায় পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টার দিকে নগরীর সোনাদীঘি মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি সাহেব বাজার জিরোপয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে ছাত্রদল কর্মীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছাত্রদল কর্মীদের লক্ষ্য করে টিয়ারসেল ও শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। এতে নগরীর মালোপাড়া, জিরোপয়েন্ট, বাটার মোড়, গণকপাড়া ও রাণীবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় দোকানপাট বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ বিভিন্ন অলিগলিতে অভিযান চালিয়ে মহানগর ছাত্রদল নেতা ডিকোসহ ৫ জনকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার অন্যদের নাম ও পরিচয় জানা যায়নি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, অনুমতি ছাড়া ছাত্রদল নেতার্মীরা কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বিক্ষোভ মিছিলের চেষ্টা করে। তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল ছুঁড়ে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ৫ জনকে আটকও করা হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে

গুপ্তরা আন্দোলনে ছিল না, আমরা একসঙ্গে ছিলাম-থাকব— শরিকদের তারেক রহমান

তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক

৩ দিন আগে