ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি : ছাত্রদল

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সদস্যরা।

সোমবার (১৮ আগস্ট) ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা।

ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্টখ্যাত এবং দীর্ঘ ফ্যাসিবাদী লড়াই-সংগ্রামের পরে ২৪ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার যে সুযোগ তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার চর্চার লক্ষ্যে ৫ আগস্ট-পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা করে আসছে এবং যে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক, আনন্দমুখর পরিবেশে নির্বাচন করতে পারে ছাত্রদল সার্বিক সহযোগিতা করে আসছে।’

তিনি বলেন, ‘আজকে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। তারই ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রদলের কিছু শিক্ষার্থী এবং কিছু সাধারণ শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে যায় বিকাল সাড়ে ৩টার পরে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেছা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফরম সংগ্রহে বাধা প্রদান করে মব উসকে দিয়ে ব্যাপকভাবে মানসিক হেনস্তা করে এবং শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করে। আমরা সঙ্গে সঙ্গেই এই ঘটনা ডাকসুর চিফ প্রিজাইডিং কর্মকর্তাকে এবং ফজিলতুন্নেছা মুজিব হলের প্রভোস্টকে অবগত করি। কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় এই শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেনি। এই ঘটনার সঙ্গে জড়িতদের অতি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ এবং সবার জন্য সমান সুযোগ তৈরির লক্ষ্যে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছি।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, আনা হয়েছে ঢামেক হাসপাতালে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

৩ দিন আগে

ত্রিপুরায় মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন ডা. প্রাণ গোপাল

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ

৪ দিন আগে

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৭ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৭ দিন আগে