মনোনয়নবঞ্চিত হলেন বিএনপির যেসব হেভিওয়েট নেতা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯: ০৯
বিএনপি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। তালিকাটি পর্যালোচনায় দেখা গেছে, দলের বেশ কয়েকজন পরিচিত ও হেভিওয়েট নেতার নাম এতে অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

বিশ্বস্ত একটি সূত্র বলছে, আসনভিত্তিক জোটগত সমঝোতা, সাংগঠনিক কৌশল এবং নির্বাচনি বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। এ কারণে অনেক অভিজ্ঞ ও প্রভাবশালী নেতাকে এবার মনোনয়ন দেওয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, বিএনপি এবার তুলনামূলক নতুন মুখ ও মাঠ পর্যায়ে সক্রিয় নেতাদের প্রাধান্য দিতে চেয়েছে। পাশাপাশি জোটের শরিকদের জন্য আসন ছাড় ও কৌশলগত সিদ্ধান্তও তালিকায় প্রভাব ফেলেছে। তবে মনোনয়ন না পাওয়া হেভিওয়েট নেতাদের ভবিষ্যৎ ভূমিকা কী হবে, তা নিয়ে দলীয় পর্যায়ে এখনও আলোচনা চলমান রয়েছে।

বিএনপির হেভিওয়েট নেতাদের মধ্যে নেই যারা

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশীদ ইয়াসিন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন এবং একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানাও মনোনয়ন পাননি।

এক পরিবারের একাধিক প্রার্থী না রাখার নীতি অনুসারে অনেক সিনিয়র নেতার পরিবারের সদস্যরাও এবার মনোনয়নবঞ্চিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

এ ছাড়া চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য আসলাম চৌধুরী ও এস এম ফজলুল হকের নামও মনোনয়ন তালিকায় নেই।

তালিকায় স্থান পাননি আরও কিছু গুরুত্বপূর্ণ নেতা। তাদের মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সমাবেশ-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার জবিতে

সিদ্ধান্ত অনুযায়ী ১৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে পাঁচ সদস্যের কমিটির সদস্যদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২ দিন আগে

আপনি বলার আগেই আমরা সমাধান দিয়েছি— প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের জবাবে হাসনাত

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, তাদের দলের আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আগেই এই সংকটের সমাধানের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ১৫ দফা প্রস্তাবনা তুলে ধরেছেন। সরকার সে প্রস্তাবনা পড়ে দেখার প্রয়োজন মনে করেনি কিংবা

৩ দিন আগে

লোডশেডিংয়ের জন্য দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, কয়েকদিনে সংকট নিরসনের আশ্বাস

বক্তব্যে বিরোধী দলের কাছে গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানের প্রস্তাবনা আহ্বান করেন প্রধানমন্ত্রী। বলেন, বিরোধী দল তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান দিলে সরকার তা গ্রহণ করবে। তবে বিরোধী দল যদি তা না পারে, তাহলে বিভ্রান্তিকর রাজনীতি করার জন্য তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের।

৩ দিন আগে

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ: দলে কার ভূমিকা কী

এদিকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ায় বিএনপি মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের গঠনতন্ত্র অনুযায়ী এখন রিজভীই রয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে। দীর্ঘদিনের এমন একজন ত্যাগী নেতার দলের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর

৩ দিন আগে