সমাবেশ-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার জবিতে

জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সভা, সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। একইসঙ্গে ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের জন্য আচরণবিধির খসড়া প্রণয়নে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় ছাত্রসংগঠনগুলোর নেতাদের সঙ্গে ১৫ আগস্ট উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি সমঝোতা সভার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী ১৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে পাঁচ সদস্যের কমিটির সদস্যদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে স্বাভাবিক একাডেমিক পরিবেশ বজায় রাখতে সব ছাত্রসংগঠনকে সহনশীলতা ও শিষ্টাচার বজায় রাখা এবং বিদ্যমান আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জবি প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আজম খান গণমাধ্যমকে বলেন, সব সক্রিয় ছাত্রসংগঠন ও শিক্ষার্থীর জন্য আচরণবিধির খসড়া প্রণয়নে পাঁচ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হলেও নামগুলো এখনো চূড়ান্ত হয়নি। কমিটির কার্যক্রমের অগ্রগতি সবাইকে জানানো হবে।

এর আগে গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের একটি অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসে সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হন।

পরে গত ৬ আগস্ট একই স্থান ও সময়ে জবি ক্যাম্পাসে তিনটি পৃথক কর্মসূচি ঘোষণা করে তিনটি সংগঠন। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আগের দিন ৫ আগস্ট ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement