প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফের তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এবার তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন আফতাবনগরের ভোটার হয়েছেন। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভোটার ছিলেন।
এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এতদিন তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার ছিলেন। এবার তিনি গেলেন ঢাকা দক্ষিণে।
ধারণা করা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দুই এনসিপি নেতা ভোটার এলাকা পরিবর্তন করলেন। দলের মধ্যে আলোচনা রয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ ও দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী করা হতে পারে।
সোমবার (৭ সেপ্টেম্বর) এনসিপি ও নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এনসিপির এক নেতা জানান, ভোটার নিবন্ধন পরিবর্তনে ফরম-১৩ এর মাধ্যমে নির্বাচন কমিশনে আবেদন করেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের পর কমিশন ভোটার এলাকা পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে।
আসিফ মাহমুদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি সেখানেই ভোটার হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকা অবস্থাতেই তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-১০ আসনের ভোটার হন।
ওই সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ধানমন্ডি-কলাবাগান এলাকার ভোটার হয়েছিলেন তিনি। জাতীয় নির্বাচনে ওই এলাকা থেকে নির্বাচন করার আগ্রহ থেকেই ভোটার এলাকা পরিবর্তন বলে ওই সময় জানিয়েছিলেন তিনি।
এবারে ঢাকা-১০ আসন থেকে বদলে ঢাকা-১১ আসনের আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন আসিফ। এই এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত। এই সিটিতেই এনসিপির মেয়র প্রার্থী হতে পারেন তিনি, যদিও এর আগে দলের পক্ষ থেকে আসিফকে ঢাকা দক্ষিণ সিটিতে দলের প্রার্থী করার কথা বলা হয়েছিল।
এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে লড়াই করলেও তিনি ছিলেন ঢাকা-১৮ আসনের ভোটার। ফলে জাতীয় নির্বাচনে নিজেকেই ভোট দিতে পারেননি তিনি।
ঢাকা-১৮ (খিলক্ষেত, উত্তরা, বিমানবন্দর, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ) এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত। সেখান থেকে নাসীর তার ত্রয়োদশের নির্বাচনি এলাকা ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর) এলাকার ভোটার হলেন। এটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত।
এর আগে এনসিপি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসিফকে প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করেছিল। আর ঢাকা উত্তরে প্রার্থী মনোনীত করেছিল দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে।
গুঞ্জন রয়েছে, আসিফকে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী করে নাসীরকে মেয়র প্রার্থী করা হতে পারে ঢাকা দক্ষিণে। সে কারণেই দুজনের ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে এনসিপির একটি সূত্র।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটি মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছেন, সরকারের বাইরে যারা আছেন; বিরোধীদল, তারা মুক্তকণ্ঠে সমালোচনা করবেন। আবার সরকারের যে কাজগুলো, সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ
১ দিন আগে
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২ দিন আগে
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ
২ দিন আগে
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।
৩ দিন আগে