সংসদে শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে জামায়াত: ডা. শফিকুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মে ২০২৬, ১৮: ৩৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজপথের আন্দোলনের পাশাপাশি জাতীয় সংসদেও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকবে তার দল।

শুক্রবার (১ মে) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মালিক বাঁচলে শ্রমিক থাকবে এমন মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত খতমের রাজনীতিতে বিশ্বাস করে না। রাজপথের পাশাপাশি সংসদেও শ্রমিকদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে জামায়াতে ইসলামী।’

তিনি বলেন, ‘সবাই যদি নিজেদের দেয়া প্রতিশ্রুতির অন্তত দশভাগও বাস্তবায়ন করত, তাহলে শ্রমিকদের দুঃখ-দুর্দশা অনেকটাই কমে যেত।’

তিনি আরও বলেন, ‘শ্রমিক আন্দোলনের মাধ্যমে অনেক নেতা-নেত্রী নিজেদের স্বার্থ আদায় করে নেয়, কিন্তু সাধারণ শ্রমিকরা প্রাপ্য আদায় হয় না।’

দেশের শ্রমিকদের পক্ষে অনেকেই কথা বললেও প্রবাসী শ্রমিকদের পক্ষে কার্যকরভাবে কেউ কথা বলে না বলেও মন্তব্য করেন তিনি। এসময় সমাবেশে তিনি শ্রমিকদের অধিকার, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। দূতাবাসগুলো শুধু কর্মকর্তা-কর্মচারীদের ভরণপোষণের জন্য নয়, বরং প্রবাসী শ্রমিকদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement