তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ প্রোপাগান্ডা: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১০: ৫৭
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও 'হাইপার প্রোপাগান্ডা' বলে উড়িয়ে দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিল করতেই তারেক রহমানের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।’

এদিকে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি। বনানীতে কবর জিয়ারত ছাড়াও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তারেক রহমান। ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এই ক্রিকেট সংগঠক।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement