ফরিদপুরে এনসিপির সভা এলাকায় নিরাপত্তা জোরদার

ডেস্ক, রাজনীতি ডটকম
ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে পুলিশের টহল। ছবি: সংগৃহীত

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা উপলক্ষে প্রস্তুতকৃত মঞ্চ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মূল শহরে আসার পথে জেলার মধুখালীতে একটি পথসভা করবেন বলেও জানিয়েছেন ফরিদপুরের এনসিপি নেতারা।

সরেজমিনে সভাস্থলে গিয়ে দেখা যায়, মঞ্চের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে গণমাধ্যমকর্মীরা সেখানে ভিড় করেছেন। বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্য মঞ্চের আশপাশসহ ওই এলাকায় টহল দিচ্ছেন।

ফরিদপুর এনসিপির জ্যেষ্ঠ এক নেতা জানান, দুপুর সাড়ে ১২টায় শুরু হবে পথসভা। কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে আসার পথে মধুখালীতে একটি পথসভা করবেন।

তিনি আরও বলেন, 'গোপালগঞ্জের মতো হামলা বা কোনো হাঙ্গামার আশঙ্কা করছি না। ফরিদপুরের মানুষ অত্যন্ত সুশৃঙ্খল এবং ভদ্র। সেই বিশ্বাসের জায়গা থেকে অবশ্যই শান্তিপূর্ণভাবে পথসভা সম্পন্ন করা সম্ভব হবে।'

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, 'নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী এবং র‍্যাবের সদস্যরা টহল দেবে। আমরা প্রত্যাশা করছি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে জাতীয় নাগরিক পার্টির পথসভা সম্পূর্ণ হবে।'

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৬ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৬ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৬ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৮ দিন আগে