মামলাবাজ, চাঁদাবাজদের দিন ফুরিয়ে আসছে: হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৯: ৫১
শনিবার রাতে কিশোরগঞ্জে পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে

দেশে যারা মামলা বাণিজ্য ও চাঁদাবাজিতে লিপ্ত তাদের দিন ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

গতকাল শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় কিশোরগঞ্জে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, 'যারা মামলা বাণিজ্য ও চাঁদাবাজিতে লিপ্ত তাদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, দুর্নীতিবাজদের পালানোর জায়গা থাকবে না। বাংলাদেশ গড়তে হলে এনসিপিকে সঙ্গে নিয়ে সবাইকে একত্রিত হতে হবে।'

তিনি বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে নিজ ঘর থেকে। নিজের বাবাও যদি দুর্নীতি করেন, তাকেও ছাড় দেওয়া যাবে না। প্রশ্ন করতে হবে, ৩০ হাজার টাকার বেতনে কীভাবে ৪০ হাজার টাকার বাসা ভাড়া দেওয়া হয়। আমাদের এনসিপির কর্মীরা অন্য সবার থেকে আলাদা হবে। নিজেরা দুর্নীতি করবেন না এবং কেউ করলে প্রতিবাদ করবেন।'

তিনি আরও বলেন, 'এনসিপির নেতাকর্মীদের জন্য প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত। আমাদের কর্মীদের ঘাম, রক্ত ও ত্যাগে আমরা নেতা হয়েছি। আগামী এক বছরের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। সৎ ও যোগ্য মানুষদের নিয়ে দল করতে হবে। চাঁদাবাজ কর্মীর চেয়ে একজন শিক্ষিত সৎ মানুষ আমাদের জন্য বেশি মূল্যবান। যত কম সংখ্যকই হোক, ভালো মানুষদের নিয়েই রাজপথে লড়াই চালিয়ে যাব।'

এর আগে, রাত ৮টায় কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে এনসিপির পদযাত্রা বের হয়ে পুরানথানা এলাকায় পথসভার সমাবেশস্থলে পৌঁছায়।

সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম-সদস্যসচিব আহনাফ সাঈদ খান, দক্ষিণাঞ্চলের সংগঠক আকরাম হোসেন রাজ, উত্তরাঞ্চলের সংগঠক খায়রুল কবির বক্তব্য দেন।

এছাড়াও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্যসচিব ফয়সাল প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের পদত্যাগ, বিএনপির পরবর্তী মহাসচিব কে?

ফখরুলের বিদায়ে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হচ্ছে। এখন প্রশ্ন, তার জায়গায় কে আসছেন? আপাতত ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন, সেই সিদ্ধান্তও হয়নি। তবে দলের গঠনতন্ত্র ও প্রচলিত রেওয়াজ অনুযায়ী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি

‘ঘোষণা ও বিবৃতিসহ’ বিএনপি মনোনীত প্রার্থীর সই, প্রস্তাবক ও সমর্থকের নাম, ঠিকানা, সই সম্বলিত মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সংসদের দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্বকারী ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলামই রাষ্ট্রপতি হচ্ছেন, বাকি কেবল আনুষ্ঠানিকতার।

৭ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়ে মন্ত্রিত্ব ও দলের পদ ছাড়লেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে স্থানীয় সরকারমন্ত্রী এবং বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে দলের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

৯ ঘণ্টা আগে

জল্পনার অবসান, মির্জা ফখরুলই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকে মির্জা ফখরুল ইসলামকে দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন তারেক রহমান। দুপুর সাড়ে ১২টায় এ বৈঠক শুরু হয়।

৯ ঘণ্টা আগে