অটোরিকশাচালককে মারধর, বিএনপি নেতার পদ স্থগিত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে মারধর করার অভিযোগে এক বিএনপি নেতার সদস্যপদ স্থগিত করেছে উপজেলা বিএনপি।

সদস্যপদ স্থগিত হওয়া বিএনপি নেতার নাম গাজী রাশেদুজ্জামান মশিউর। তিনি মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও একই উপজেলার মালঞ্চ এলাকার বাসিন্দা।

গতকাল সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন অটোরিকশাচালককে মারধর এবং পরে এ ঘটনার প্রতিবাদ করায় অপর একজনকেও মারধর করার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরের সদস্যপদ সাময়িক স্থগিতসহ তাকে দলের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তীতে তার আচার-আচরণের সংশোধনসাপেক্ষে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

উপজেলা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াগর ইউনিয়নের মালঞ্চ বাজার থেকে মেলান্দহ রেলস্টেশনে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশাচালককে ডাকেন মশিউর। তবে অটোরিকশাচালক যেতে না চাইলে তার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করেন মশিউর। এ সময় ঘটনাস্থলে থাকা একজন বয়স্ক ব্যক্তি তাদের নিবৃত্ত করতে গেলে মশিউর তাকেও মারধর করেন।

জানতে চাইলে মশিউর বলেন, ‘কয়েকদিন আগে মেলান্দহ রেলস্টেশনে যাওয়ার জন্য এক অটোচালককে বলি। সে না যাওয়ায় তাকে ধমক দিই। এ সময় পাশের একজন রিকশাওয়ালা আমার সঙ্গে কথা-কাটাকাটি করে ধাক্কা দেয়। আমিও তাকে ধাক্কা দিই, এই পর্যন্ত-ই ঘটনা। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মশিউরকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের পদত্যাগ, বিএনপির পরবর্তী মহাসচিব কে?

ফখরুলের বিদায়ে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হচ্ছে। এখন প্রশ্ন, তার জায়গায় কে আসছেন? আপাতত ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন, সেই সিদ্ধান্তও হয়নি। তবে দলের গঠনতন্ত্র ও প্রচলিত রেওয়াজ অনুযায়ী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

৭ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি

‘ঘোষণা ও বিবৃতিসহ’ বিএনপি মনোনীত প্রার্থীর সই, প্রস্তাবক ও সমর্থকের নাম, ঠিকানা, সই সম্বলিত মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সংসদের দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্বকারী ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলামই রাষ্ট্রপতি হচ্ছেন, বাকি কেবল আনুষ্ঠানিকতার।

৮ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়ে মন্ত্রিত্ব ও দলের পদ ছাড়লেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে স্থানীয় সরকারমন্ত্রী এবং বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে দলের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

১০ ঘণ্টা আগে

জল্পনার অবসান, মির্জা ফখরুলই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকে মির্জা ফখরুল ইসলামকে দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন তারেক রহমান। দুপুর সাড়ে ১২টায় এ বৈঠক শুরু হয়।

১০ ঘণ্টা আগে