প্রতিবেদক, রাজনীতি ডটকম

৫৪ বছরের রাজনীতি নিয়ে দেশের মানুষ হতাশ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ এখন পরিবর্তন চায় আর এই পরিবর্তনের জন্যই আমরা কাজ করব। কিংবা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চায়, তাদেরও এই আশ্বাস দেওয়া উচিত।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরায় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জামায়াত আমির বলেন, নির্বাচন হওয়ার পরও সকল দল মিলে একসঙ্গে বসে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানাব। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে বিদেশিদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। আগামী পাঁচ বছর দেশের ভালোর জন্য কী কী করা যায়, তা নিয়ে আলোচনা করব।
দেশে এখনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পরিবেশ সৃষ্টি হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, ইউরোপীয় ইউনিয়ন আসন্ন নির্বাচনে ২০০ জনের প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস দিয়েছে। তারা ডিস্ট্রিক্ট পর্যায়ে কাজ করবে।
সাংবাদিকদের দেশের স্বার্থে ওয়াচডগ হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মূলধারার গণমাধ্যম একটি বিশেষ দলের দিকে ঝুঁকে গেছে। আপনারা কোনো দলমাধ্যম না; আপনারা জনমাধ্যম, এটি মাথায় রাখবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে