এবার জাকসু নির্বাচন বর্জন ‘সংশপ্তক পর্ষদে’র

জাবি প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ২৫
জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ‘সংশপ্তক পর্ষদ’। ছবি: ফোকাস বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা ও ছাত্রশিবিরকে ভোট জালিয়াতিতে সহযোগিতার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ‘সংশপ্তক পর্ষদ’ প্যানেল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের প্যানেলও এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

‘সংশপ্তক পর্ষদ’ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বেশকিছু অভিযোগও তুলে ধরা হয়েছে। এগুলো হলো—

  • ছাত্রী সংস্থার মেয়েদের জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ১৫ নম্বর ছাত্রী হল কেন্দ্রে। ভোটকেন্দ্রে পূর্ণ করা ব্যালটও উদ্ধার করা হয়েছে;
  • শহিদ সালাম বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ জন হলেও সেখানে মোট ৪০০টি ব্যালট পেপার পাওয়া গেছে;
  • ভোটার তালিকায় ছবি সংযুক্ত না থাকায় যেকোনো ব্যক্তি এসে ভোট দিতে পেরেছে। রফিক-জব্বার হল থেকে এর প্রমাণও মিলেছে;
  • প্রতিটি হলে বিভিন্ন সংগঠনের বহিরাগতদের অবস্থান দেখা গেছে;
  • বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণসহ আরও নানা অনিয়ম ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

JUCSU-Boycoytt-By-Shongshoptok-Porshod-PR-11-09-2025

সংশপ্তক পর্ষদের সংবাদ বিজ্ঞপ্তি

এ অবস্থায় সংশপ্তক পর্ষদ প্যানেল নির্বাচন বর্জন করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা জাকসুতে অংশগ্রহণকারী সব প্যানেল ও শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে প্রশাসন ও ছাত্রশিবিরের এই ভোট ডাকাতির চক্রান্তকে প্রতিহত করার জন্য সকলে একতাবদ্ধ হতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৬ সিটিতে নতুন প্রশাসক, কী তাদের রাজনৈতিক পরিচয়

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশনগুলোর মেয়রদের পদচ্যুত করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসে এবার ‘রাজনৈতিক’ প্রশাসক নিয়োগ দিল।

৭ ঘণ্টা আগে

৬ সিটিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিএনপি সরকারের এ সিদ্ধান্তকে ‘জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক’ বলে উল্লেখ করেছেন। তিনি অবিলম্বে এসব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের দাবি জানান।

২১ ঘণ্টা আগে

মেয়র পদে লড়বেন প্রতিমন্ত্রী ইশরাক

ইশরাকের ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে লড়াইয়ের ঘোষণার আগে আসিফ মাহমুদেরও একই পদে ভোটে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়েছে৷ তারা দুজনেই মেয়র পদে প্রার্থী হলে তা আগের রাজনৈতিক দ্বন্দ্বকে নতুন করে সামনে আনবে, এ কথা বলাই যায়।

১ দিন আগে

হৃদরোগে আক্রান্ত বেগম সেলিমা রহমান, সিসিইউতে ভর্তি

দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সেলিমা রহমান। এরপর দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২ দিন আগে