একাত্তরে তো বিএনপির জন্মই হয়নি: জামায়াত আমির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার আইডিইবি ভবনে ১১ দলীয় ঐক্য আয়োজিত জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: জামায়াত

বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে আবেগ প্রকাশ করলেও ওই সময় বিএনপির জন্মই হয়নি বলে ‘একাত্তর কীভাবে বিএনপির হয়’ বলে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেন, ‘বিএনপি এখন গর্ব করে বলে— একাত্তরও তাদের, নব্বইও তাদের, চব্বিশও তাদের। সবকিছু তাদের, আর কারও কিছু নাই। একাত্তরে তো বিএনপির জন্মই হয়নি, একাত্তর তাদের হয় কীভাবে!’

রোববার (১২ এপ্রিল) জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন কথা বলেন। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) এ সভা আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রসঙ্গও টেনে আনেন জামায়াতের আমির। বলেন, ‘এখন যদি বলে যে একাত্তরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন সেই কারণে! হ্যাঁ, ঘোষণা উনি দিয়েছেন— প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে। যুদ্ধ উনি করেছেন, আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু এককভাবে এক ব্যক্তিকে যদি সব ক্রেডিট দিয়ে দেওয়া হয় তাহলে বাকি যোদ্ধাদের পজিশন কোথায় থাকে?’

মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যে আওয়ামী লীগের বক্তব্যের প্রতিধ্বনি শুনতে পান বলে মনে করছেন শফিকুর রহমান। তিনি বলেন, এটাও যুদ্ধকে কুক্ষিগত করা। আগের ‘ফ্যাসিবাদি’ আমলে যারা ছিল, তারাও এভাবে (মুক্তিযুদ্ধকে কুক্ষিগত) করেছে। আমরা ওই রাজনীতি আর দেখতে চাই না।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির সংসদ সদস্যরা শপথ না নেওয়ায় জুলাই অভ্যুত্থান ও জাতির সংস্কার প্রত্যাশার সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন জামায়াতের আমির।

তিনি বলেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে এবার। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। তারা তখন বলেছে গণভোট হারাম। বাংলাদেশের প্রথম গণভোটও কিন্তু সংবিধানে ছিল না। একজন সামরিক ব্যক্তি, তিনি বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার জন্য সেই গণভোট দিয়েছিলেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ অন্যরা বক্তব্য দেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ সেপ্টেম্বর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁ-১ আসনটি শূন্য হয়েছে। এ আসনে উপনির্বাচন হবে আগামী ২৯ অক্টোবর।

১৪ ঘণ্টা আগে

ছাত্রশক্তির কমিটি: কেন্দ্রীয় সভাপতি বাকের, সাধারণ সম্পাদক তাহমীদ

সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাউন্সিলররা ভোট দেন। পরে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১ দিন আগে

জামায়াতের কারণেই মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছে। তাই, বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়। অন্যদিকে জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্

১ দিন আগে

নারীরা বর্তমানে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন: রিজভী

অতীতে নুসরাত, তনু ও খাদিজার ওপর ঘটে যাওয়া নির্মম ঘটনার কথা স্মরণ করে রিজভী বলেন, বর্তমান সরকার নারী ও শিশু নির্যাতন দমনে কঠোরভাবে কাজ করে যাচ্ছে।

১ দিন আগে
Advertisement