সংসদ নির্বাচনকে স্বাগত, গোঁজামিলের গণভোট অগ্রহণযোগ্য: বাংলাদেশ জাসদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ জাসদ

জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখার নানা ধাপ তুলে ধরে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের সমালোচনা করেছে বাংলাদেশ জাসদ।

দলটি জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেও জুলাই সনদের জন্য যে গণভোটের প্রস্তাব করা হয়েছে তাকে ‘গোঁজামিলে পূর্ণ’ বলে অভিহিত করেছে। জাতীয় ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার বাইরে যেকোনো প্রস্তাবই অনৈক্যের কারণ হতে পারে আশঙ্কা দলটির।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক যুক্ত বিবৃতিতে দলের এমন অবস্থান তুলে ধরেন।

বাংলাদেশ জাসদের শীর্ষ দুই নেতা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে সব দল একমত হয়েছে সেগুলোই জাতীয় সনদ। এর বাইরে কোনো বিষয় সরকার যদি চাপিয়ে দিতে চায়, সেটি অনৈক্যকে অমীমাংসেয় করে তুলবে।

গণভোট প্রসঙ্গে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান বলেন, সংবিধান সংস্কারের জন্য জাতীয় সংসদে আলোচনার আগে গণভোট অপ্রয়োজনীয়। তারপরও জাতীয় ঐকমত্য কমিশনে সর্বসম্মত প্রস্তাবগুলোতে গণভোট নেওয়া যেতে পারে। কিন্তু এ গণভোট দিয়ে সংবিধান পরিবর্তন করা যাবে না।

সাংবিধান বিদ্যমান থাকা অবস্থায় রাষ্ট্রপতির আদেশ জারি করাকে সংবিধানসম্মত নয় বলে মনে করছে বাংলাদেশ জাসদ। দলটি বলছে, প্রয়োজনীয় অধ্যাদেশ দ্বারা গণভোট জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সময়ে হতে পারে। তবে জাতীয় সংসদকে নতুন নামে (সংবিধান সংস্কার পরিষদ) অভিহিত করে দ্বৈত স্বত্ত্বা প্রদান করা সংবিধানবিরোধী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছু দলের অবাস্তব দাবিকে জুলাই সনদ বলে চালিয়ে দেওয়া গণতান্ত্রিক মানসিকতার পরিচায়ক নয়। গণভোটের জন্য যেভাবে চারটি প্রশ্নের প্রস্তাব করা হয়েছে তা গণভোটকে হাসি-ঠাট্টার বিষয়ে পরিণত করা হয়েছে।

শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান বলেন, আমরা যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজনকে স্বাগত জানাই। কিন্তু গোঁজামিলে পূর্ণ গণভোটকে গ্রহণ করতে পারছি না। নির্বাচন কমিশন আর দেরি না করে জাতীয় সংসদের তফসিল ঘোষণা করবেন, জাতি সেটাই আশা করে।

এর আগে বৃহস্পতিবার সকালে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শিরোনামের আদেশে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সইয়ের পর সেটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সেই আদেশের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি জানান, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নের গণভোট হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ সেপ্টেম্বর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁ-১ আসনটি শূন্য হয়েছে। এ আসনে উপনির্বাচন হবে আগামী ২৯ অক্টোবর।

১ দিন আগে

ছাত্রশক্তির কমিটি: কেন্দ্রীয় সভাপতি বাকের, সাধারণ সম্পাদক তাহমীদ

সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাউন্সিলররা ভোট দেন। পরে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১ দিন আগে

জামায়াতের কারণেই মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছে। তাই, বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়। অন্যদিকে জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্

২ দিন আগে

নারীরা বর্তমানে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন: রিজভী

অতীতে নুসরাত, তনু ও খাদিজার ওপর ঘটে যাওয়া নির্মম ঘটনার কথা স্মরণ করে রিজভী বলেন, বর্তমান সরকার নারী ও শিশু নির্যাতন দমনে কঠোরভাবে কাজ করে যাচ্ছে।

২ দিন আগে
Advertisement