ডেস্ক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে পরিচালক পদে তিন সাবেক সেনা কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে। তারা নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিচালক পদে সাবেক এই তিন সেনা কর্মকর্তার মধ্যে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ থাকছেন নিরাপত্তা, অবসরপ্রাপ্ত মেজর মইনুল হোসেন থাকছেন প্রটোকল এবং অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. গণী উল আজম থাকছেন সমন্বয়ের দায়িত্বে।
বিএনপি সূত্র বলছে, তারেক রহমানের নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যেই এই তিনজনকে নিযুক্ত করা হয়েছে। তাদের বাছাইয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা ও পেশাদারিত্বকে গুরুত্ব দিয়েছে বিএনপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪ দিন আগে