সালাউদ্দিন তানভীরকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০০: ৪২
গাজী সালাউদ্দিন তানভীর। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শানোরও নির্দেশ দিয়েছে দলটি।

শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আপনার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়— এরকম একটি মন্তব্য করতে দেখা গেছে। এ বিষয়ের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আপনাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

নোটিশে আরও বলা হয়, একই সঙ্গে, কেন আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা এই নোটিশ প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নিকট দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকায় মার্কিন ও ভারতীয় দূতের ‘ইতিবাচক’ বৈঠক

১ দিন আগে

নাসীরুদ্দীনকে ছাড়া কর্মসূচি করলে বিএনপি সহযোগিতা করবে, বললেন রাশেদ খাঁন

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

১ দিন আগে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত

বৈঠকের পর সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করে আমি আনন্দিত। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

২ দিন আগে

আমরা দেখব সরকারের কত সন্ত্রাসী আছে: নাহিদ ইসলাম

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। আমরা এখন গোলাপগঞ্জ যাব। সেখানে আমরা দাঁড়াব, দেখব কত সন্ত্রাসী আছে এই সরকারের, তারা আমাদের কতটুকু প্রতিরোধ করতে পারে করবে।

২ দিন আগে