নুরের ওপর হামলায় নিন্দা ও প্রতিবাদ মির্জা ফখরুলের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাসপাতালে আহত নুরুল হক নুর। ছবি: রাজনীতি ডটকম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের কর্মকাণ্ডকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, বিএনপি এগুলো কখনো সমর্থন করে না।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত হন নুরুল হক নুর।

রক্তাক্ত অবস্থায় প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয় নুরকে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব ধরনের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব‍্যাহত করে— এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকেও আমরা নিন্দা জানাই।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নুরুল হক নুরের সুচিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার কথা জানান। পাশাপাশি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। যদি তারা তা করে, তাহলে আইনের আওতায় আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে

১ দিন আগে

‘বন্ধু’ ডেকে কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখে— ভারতের সমালোচনায় চিফ হুইপ

নুরুল ইসলাম মনি বলেন, “সেই বন্ধুরা আমাদের কোস্টগার্ডকে আটকে দেয়, আমাদের জাহাজ আটকে রাখে... আপনাদের মনে আছে, বাংলাদেশের জাহাজ আর বন্ধুর বাড়ির জাহাজ একসাথে যদি চিটাগঙে বার্থিং করে, চিটাগঙে বন্ধুর বাড়ির জাহাজ আগে খালাস হবে মাল, পরে আপনার বাড়ির জাহাজ— সঠিক বলছি?”

২ দিন আগে

দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে বিদেশি বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক জ্বালানি মনোপলি গোষ্ঠীর ওপর নির্ভরশীল করে তোলা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের জন্য গুরু

৩ দিন আগে

ব্রিকসে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানালেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।

৩ দিন আগে
Advertisement