নৈতিক স্খলন— এবার সংসদীয় কমিটি থেকে বাদ পড়লেন গাজী নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গাজী নজরুল ইসলাম। ছবি: ফেসবুক প্রোফাইল থেকে

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় দুটি কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় বিরোধী দলের পক্ষ থেকে নতুন দুই সদস্যের নাম প্রস্তাব করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে কণ্ঠভোটে নতুন দুই সদস্য সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন করা হয়।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গাজী নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন গাইবান্ধার জামায়াতদলীয় সংসদ সদস্য আবদুল ওয়ারেছ। আর অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত বিশেষ কমিটিতে তাঁর পরিবর্তে যুক্ত হয়েছেন জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান।

জাতীয় সংসদে কমিটি দুটি পুনর্গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি পুনর্গঠনের আগে তিনি জানান, বিরোধীদলীয় নেতা একজন সদস্যের পরিবর্তে নতুন একজনের নাম প্রস্তাব করেছেন। সে অনুযায়ী কমিটিতে পরিবর্তন আনা হচ্ছে।

পরে সংসদ নেতার অনুমতিক্রমে সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুসরণ করে কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ। গাজী নজরুল ইসলামের পরিবর্তে আবদুল ওয়ারেছকে সদস্য করার প্রস্তাবটি এরপর কণ্ঠভোটে পাস হয়।

গত ১৪ জুলাই সরকারদলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে সভাপতি করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছিল। তখন বিরোধী দলের প্রতিনিধি হিসেবে কমিটিতে ছিলেন গাজী নজরুল ইসলাম, রোকেয়া বেগম ও আবদুল হান্নান মাসউদ।

পুনর্গঠিত কমিটিতে এখন বিরোধী দলের সদস্য হিসেবে রয়েছেন আবদুল ওয়ারেছ, রায়হান সিরাজী ও রোকেয়া বেগম।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই বিশেষ কমিটি গঠন করা হয়। গত ১২ মার্চ সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবেদীনকে সভাপতি করে গঠিত ওই কমিটিতেও বিরোধী দলের প্রতিনিধি ছিলেন গাজী নজরুল ইসলাম।

বৃহস্পতিবার সেই কমিটিও পুনর্গঠন করা হয়। গাজী নজরুল ইসলামের জায়গায় নাজিবুর রহমানকে সদস্য করার প্রস্তাব দেন চিফ হুইপ। সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়।

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয় গত জুলাইয়ে। নৈতিক স্খলনের অভিযোগে ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্যকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। পরদিন ২৩ জুলাই তাঁর বহিষ্কারের বিষয়টি স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে লিখিতভাবে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে দলটি।

এরপর সংসদীয় কার্যক্রমেও তাঁর অবস্থানে পরিবর্তন দেখা যায়। গত ১৮ আগস্ট মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে গাজী নজরুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়নি। এবার ওই কমিটির পাশাপাশি বিশেষ কমিটি থেকেও তাঁকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হলো।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘সুসময়ের চূড়া’য় বসেও যে ৫ চ্যালেঞ্জ জামায়াতের সামনে

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জগুলো একে অন্যের সঙ্গে যুক্ত। ঐতিহাসিক ভাবমূর্তি সংকট দলটির আদর্শিক অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে। সে অস্পষ্টতা তাদের মাঠের রাজনীতিকেই কেবল নয়, জোটগত রাজনীতিকেও কঠিন করেছে। এর সূত্র ধরেই ভাঙনের মুখেও রয়েছে তাদের নেতৃত্বাধীন জোট।

১৪ ঘণ্টা আগে

আ.লীগ নেতার গাড়িতে নাসীরুদ্দীন পাওয়ারীর লংমার্চ: রাশেদ খাঁন

লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যবহার করা গাড়ির ছবির পাশাপাশি মূল মালিকের সঙ্গে গাড়ির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রাশেদ। প্রশ্ন তুলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর এ ঘটনা আওয়ামী লীগ নেতাদের সম্পদ দখলের নমুনা কি না। এ কারণেই লংমার্চে আওয়ামী লীগবিরোধী কোনো বক্তব্য দেওয়া হয়নি বলেও যোগসূত্র খো

১ দিন আগে

রিজওয়ানার মতো ‘হারাম’ মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয়নি: অলি

অলি আহমেদ বলেন, 'ইনশাআল্লাহ, আপনারা ক্ষমতায় আসবেন। এখন মানুষের মুখেমুখে হয়েছে, ডিসেম্বরের মধ্যে এ সরকারের পতন হবে। আপনি কিছু করেন বা না করেন, (সরকার) নিজের ভারে নিজে পড়ে যাবে।'

২ দিন আগে

আবেগঘন বক্তব্যে দলের ভেতরে-বাইরে ‘ষড়যন্ত্রে’র সতর্কবার্তা মির্জা আব্বাসের

প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “আপনি দরকার হয় সাবধান থাকবেন এবং আপনি অনেক উদার আমি জানি, নিঃসন্দেহে। তবে সবসময় এমন হওয়া যাবে না। এটুকু আপনাকে আমি বলতে চাই।”

২ দিন আগে
Advertisement