জনগণের কাছে বিএনপির অবস্থান পরিষ্কার: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৯: ২২
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধান শক্তি। বিএনপি কারো সঙ্গে কখনও আপস করেনি, করবেও না। দেশের জনগণের কাছে বিএনপির অবস্থান অনেক পরিষ্কার।

তিনি বলেন, সারা দেশে পুরুষ-নারী ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছে। ধানের শীষের জোয়ার চলছে। বিএনপির স্লোগান এখন 'সবার আগে বাংলাদেশ'। দেশের মানুষের কাছে সবচেয়ে আস্থার নাম হচ্ছে বিএনপি। বিএনপির জন্ম হয়েছে মানুষের আস্থার মধ্য দিয়ে, গণতন্ত্রের মধ্য দিয়ে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। সকালে আগ্রাবাদ রেডিও অফিসের সামনে থেকে ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া, কাপুড়িয়া পাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আমীর খসরু।

আমীর খসরু বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রথম স্থাপন করেছেন বিএনপি, গণতন্ত্রও স্থাপন করেছে বিএনপি, সংসদীয় গণতন্ত্রও স্থাপন করেছে বিএনপি, স্বৈরাচারদের বিদায় করে স্বাধীন সার্বভৌম দেশ গড়ার দল হচ্ছে বিএনপি।

তিনি বলেন, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতি করতে চায় না, তারা প্রোপাগান্ডার মাধ্যমে রাজনীতি করতে চায়। অন্য কৌশলে রাজনীতি করতে চায়। অন্যেদের সঙ্গে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার যাদের অভ্যাস আছে তাদের মাথায় এগুলো আসে, আমাদের মাথায় এগুলো আসে না। আসলে তাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই।

যেখানে যাচ্ছি মানুষের ঢল নেমেছে, ধানের শীষের পক্ষে নেমেছে, বেগম জিয়ার পক্ষে নেমেছে, শহিদ জিয়ার পক্ষে নেমেছে, তারেক রহমানের পক্ষে নেমেছে, বাংলাদেশের পক্ষে নেমেছে, বলেন তিনি।

তিনি আরও বলেন, রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে তারেক রহমানের জনসভায় বিএনপির নেতাকর্মীদের চেয়ে বেশী আসবে সাধারণ জনগণ। এটি হবে সর্বসাধারণের জনসভা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক কাজি বেলাল, চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূইঁয়া, বিএনপি নেতা মোহাম্মদ জাহেদ প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement