আওয়ামী লীগ সভাপতির কার্যালয় পরিদর্শন করেছে মার্কিন প্রতিনিধি দল

বাসস
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২: ৫৪
আওয়ামী লীগ সভাপতির কার্যালয় পরিদর্শন করেছে মার্কিন প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল আজ ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেছে।

ইউএস ইনস্টিটিউট ফর পিস (ইউএসআইপি)-এর প্রতিনিধি এশা গুপ্তা, ড্যানিয়েল মার্ক এবং জিওফ্রে ম্যাকডোনাল্ডের সমন্বয়ে গঠিত তিন সদস্যের প্রতিনিধি দল শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ফুলের তোড়া দিয়ে প্রতিনিধি দলকে স্বাগত জানান।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএস ইনস্টিটিউট ফর পিসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ড.শাম্মী আহমেদ জানান, আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।

শাম্মী আহমেদ বলেন, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এই উপমহাদেশের রাজনৈতিক টানাপোড়েন, যা আন্তর্জাতিক পর্যায়েও যাচ্ছে, বাংলাদেশের ভূমিকা কী এবং আওয়ামী লীগের চিন্তাভাবনা কী তাও আলোচনায় উঠে এসেছে।

তিনি আরো বলেন, "তারা ভারত ও চীনের পাশাপাশি উপমহাদেশের দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক বিষয়ে জানতে চেয়েছে। আমরা এ বিষয়ে আমাদের অবস্থান জানিয়েছি।"

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালার সংশোধন, নির্বাচন কমিশনে ‘বিএনপিপন্থী’ অতিরিক্ত সচিব নিয়োগ, সাতক্ষীতা-৪ আসনের জামায়েতের এমপির গাজী নজরুল ইসলামের বিষয়সহ আরও কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে।

৭ ঘণ্টা আগে

বুধবার হবিগঞ্জে ফের সমাবেশ এনসিপির, সারা দেশেও বিক্ষোভ

হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি যে হবিগঞ্জে হামলার ঘটনা ঘটেছে, সেখানে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিএনপি কত রক্ত ঝরা

১৮ ঘণ্টা আগে

দলীয়করণ চললে বিএনপি থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দ বাদ দিতে হবে: সারজিস

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

২ দিন আগে